জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
মো:ইব্রাহীম সায়েম
(কোম্পানীগঞ্জ) উপজেলা প্রতিনিধি:– দিবসটি উপলক্ষে আজ বুধবার ( ৫ আগষ্ট) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে
“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম, সাবেক সদস্য সচিব কোম্পানীগঞ্জ উপজেলা বি এনপি মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশারফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026