নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, অন্তত ২০ জন আহত
মোহাম্মদ আবু সালেহ স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কলেজ রোড এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে দফায় দফায় চলতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে শিবিরের তোলারাম কলেজ শাখার সভাপতি ইমদাদুল হক শুভ, সেক্রেটারি তামিম, অর্থ সম্পাদক জুহাস, মহানগর সভাপতি অমিত হাসান ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম এবং ছাত্রদলের কর্মী তুহিন আহমেদের নাম জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবিরের মহানগর সভাপতি অমিত হাসানের দাবি, তাদের সংগঠনের একটি কর্মসূচি চলাকালে তোলারাম কলেজ শাখার কয়েকজন নেতাকে মারধরের খবর পেয়ে তারা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসের আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে।
অন্যদিকে, তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, কর্মসূচিতে দেওয়া কিছু বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নিলে তাদেরও একজন কর্মী আহত হন।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কলেজ গেটের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে প্রশাসনকে অবহিত করা হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান বলেন, আলোচনা সভাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026