সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ -এর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ সাদাত ইহতিশাম জোহা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে প্রথম স্থান অধিকার
নিজস্ব প্রতিবেদক:-সিলেট :-
আজ বুধবার (৫ আগস্ট ২০২৬ইং) বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার গ্রুপ (ক) (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী)-এ অংশগ্রহণ করে সে এই গৌরব অর্জন করে।
বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
জোহার প্রাণবন্ত ও আবেগময় কবিতা আবৃত্তি বিচারকমণ্ডলীকে মুগ্ধ করে, যা তাঁকে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতে সাহায্য করে। এই অর্জনে তাঁর পরিবার, শিক্ষক-শিক্ষিকাগণ ও বন্ধুদের কাছ থেকে অভিনন্দন ও প্রশংসা পেয়েছে।
মোঃ সাদাত ইহতিশাম জোহার এই কৃতিত্বপূর্ণ অর্জনে গর্বিত তাঁর পরিবার। জোহার পিতা, সিলেট অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক শামসুর রহমান তালুকদার জাবেদ এবং মাতা, সিলেট সিটি মডেল স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মিস, সেবিকা ইয়াসমিন, তাদের সন্তানের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। জোহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাঁর পিতা-মাতা, আত্মীয়-স্বজন এবং স্কুলের সকল শিক্ষক মণ্ডলী তার জন্য দোয়া প্রার্থনা করেছেন। তারা বলেন, “জোহার এই অর্জনে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি এটি তার সাফল্যের শুরু মাত্র। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থী।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার কৃতিত্বের প্রশংসা করে বলেন, “জোহার এই সাফল্য বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তার নিষ্ঠা, প্রতিভা ও পরিশ্রম তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই এবং আশা করি সে জীবনে আরও অনেক সাফল্য অর্জন করবে।”
জোহার সহপাঠী ও বন্ধুরাও তার এই অর্জনে ভীষণ আনন্দিত। তারা জোহার সফল আবৃত্তি এবং প্রথম পুরস্কার গ্রহণের ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনন্দন জানিয়েছে।
সিলেটের সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন মহল থেকেও জোহাকে অভিনন্দন জানানো হচ্ছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছেন শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং সিলেট অঞ্চলের সংস্কৃতিপ্রেমী মানুষরা।
আজ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এ যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উদযাপন শুরু করা হয়।
সকাল ৯.০০ ঘটিকায় কেজি হতে ৫ম শ্রেণি ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গ্রুপ করে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়।বিশেষ করে, গ্রুপ -(ক),৬ষ্ঠ-৮ম শ্রেণী এবং গ্রুপ-(খ) ৯ম -১০ম শ্রেণীর বিভিন্ন শাখার শিক্ষার্থীরা রচনা,কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
বেলা ১০.৩০ ঘটিকায় সুরমা মিলনায়তনে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন জনাব ওলী উল্লাহ খান, সিনিয়র শিক্ষক, জনাব আব্দুল মালিক, সহকারী অধ্যাপক (অর্থনীতি), জনাব এনায়াতুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ও জনাব রশিদ, অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নাছুহা ও মনিষা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026