কক্সবাজারে মাদক কারবারিদের নতুন তালিকা তৈরি হচ্ছে শিগগিরই: টাস্কফোর্সের প্রধান করা হয়েছে রামু সেনানিবাসের জিওসি কে
আবদুল লতিফ বাচ্চু উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারে মাদক কারবার ও চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলাজুড়ে মাদকের নেটওয়ার্ক ভেঙে দিতে শিগগিরই মাদক কারবারিদের নতুন তালিকা তৈরি করা হবে।
মাদক প্রতিরোধে গঠিত কক্সবাজার জেলা টাস্কফোর্স কমিটিকে আরও কার্যকর ও শক্তিশালী করতে পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই টাস্কফোর্স কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ১০ পদাতিক ডিভিশনের (রামু সেনানিবাস) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকানো এবং জেলার তালিকাভুক্ত ও আত্মগোপনে থাকা মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথ অভিযানে টাস্কফোর্সের সার্বিক নিয়ন্ত্রণে থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026