ঠাকুরগাঁও-১ আসন: রাজনৈতিক ভবিষ্যৎ ও উত্তরসূরি নিয়ে জল্পনা-কল্পনা
স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁও জেলা : মোঃ তোফাজ্জল হোসেন
জাতীয় রাজনীতির পালাবদলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুঞ্জনের প্রেক্ষাপটে উত্তরের ভিভিআইপি আসন হিসেবে পরিচিত ঠাকুরগাঁও-১ এর ভবিষ্যৎ নেতৃত্ব ও উত্তরসূরি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। সাধারণ নেতাকর্মী ও ভোটারদের মুখে এখন ঘুরেফিরে আসছে তাঁর বড় মেয়ে, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও সমাজকর্মী ড. শামারুহ মির্জার নাম।
সর্বশেষ জাতীয় নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে বিজয়ী হন। সে সময় তাঁর প্রচারাভিযানে ড. শামারুহ মির্জার সরব উপস্থিতি ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট চাওয়ার বিষয়টি স্থানীয় রাজনীতিতে দারুণ ইতিবাচক ছাপ ফেলেছিল। দীর্ঘদিন অস্ট্রেলিয়া প্রবাসী ও গবেষণার সঙ্গে যুক্ত থাকলেও পেশাজীবী ও মার্জিত নারী হিসেবে তাঁর ইমেজ ভোটারদের মাঝে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুল জাতীয় পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব গ্রহণ করলে মির্জা পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে ড. শামারুহ মির্জা হতে পারেন এক নতুন সংযোজন। যা তরুণ ও নারী ভোটারদের মাঝে শক্তিশালী অবস্থান তৈরি করবে। তবে এর পাশাপাশি মাঠের রাজনীতি, সাংগঠনিক প্রজ্ঞা এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিকেও সমান গুরুত্ব দিচ্ছেন স্থানীয় নেতারা। মূলত জাতীয় রাজনীতির গতিপ্রকৃতি এবং মির্জা ফখরুলের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে এই আসনের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026