রাউজানে যুবদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশাল র্যালি ও সমাবেশ
রাউজান প্রতিনিধি, মোঃ বেলাল উদ্দিন:
স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন এবং ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাউজান উপজেলা বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলসহ সমস্ত অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
গতকাল ৫ আগস্ট বিকেলে রাউজান কলেজ প্রাঙ্গণ থেকে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের নেতৃত্বে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে জলিল নগর বাস স্টেশন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোঃ জসিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী, ইকবাল চৌধুরী, মোঃ রাসেল খান, তৌহিদুল ইসলাম, মাইনুল ইসলাম পিংকু, জসিম উদ্দিন, মোতাহের আলী চৌধুরী, নিজাম উদ্দিন দিদার, তালুকদার জুয়েল খান, সোহেল খান ও রাজিব তালুকদার।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা রাজু, আবির, নাছির, আশরাফ, সিপন মিজান ও সালাউদ্দিনসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পুরো কর্মসূচিটি অত্যন্ত সফল ও সুন্দরভাবে যৌথভাবে সঞ্চালনা করেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম সাহান শাহিল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম চৌটন এবং রাউজান পৌরসভা যুবদলের সভ
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026