সাতক্ষীরায় ৬ কোটি টাকার নতুন মাদক ‘কুশ’ উদ্ধার, আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি:
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ নতুন প্রকৃতির বিষাক্ত সিনথেটিক মাদক ‘কুশ’। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৬ কোটি টাকা মূল্যের এই মাদকসহ আটক করা হয়েছে তারিকুজ্জামান নামে পাচারকারী চক্রের এক সদস্যকে।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাধবকাটি এলাকা দিয়ে সীমান্ত অভিমুখে যাওয়া এক মোটরসাইকেলে তল্লাশি চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। তল্লাশিকালে উদ্ধার করা হয় কেমিক্যাল মিশ্রিত মারাত্মক মাদক ‘কুশ’। উদ্ধার হওয়া ১২ কেজি কুশের প্রতি গ্রামের আনুমানিক খোলাবাজার মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা। জব্দ করা মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ সর্বমোট আলামতের বাজারমূল্য ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, মারিজুয়ানা বা গাঁজার কুঁড়ির সাথে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ বা টিএইচসি নামক মারাত্মক রাসায়নিক মিশিয়ে এই মাদক প্রস্তুত করা হয়, যা সাধারণ মাদকের চেয়ে বহুগুণ বেশি বিষাক্ত। সীমান্ত পার করে ভারতে এই মাদক পাচারের নেপথ্যে থাকা চোরাচালান চক্রকে চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। আটক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026