অনলাইন জুয়ার নেশায় ধ্বংস হচ্ছিল জনপদ: ভুল্লীতে ডিবির জালে ক্যাসিনো সম্রাট কামরুল, ভাই পলাতক
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা: মোঃ তোফাজ্জল হোসেন
প্রযুক্তির অপব্যবহার আর অনলাইন ক্যাসিনোর মরণনেশায় ঠাকুরগাঁওয়ের ভুল্লী জনপদের তরুণ সমাজ যখন ধ্বংসের মুখে, ঠিক তখনই নড়েচড়ে বসল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল শনিবার (৮ আগস্ট ২০২৬) সকালে ভুল্লী থানার কচুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী মো. কামরুল ইসলামকে (৩৫) হাতেনাতে আটক করেছে।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কামরুলের বড় ভাই ও এলাকার আরেক কুখ্যাত মাদক কারবারি হেলাল পালিয়ে যেতে সক্ষম হন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসেই অত্যন্ত গোপনে প্রযুক্তির জাল বিস্তার করেছিলেন কামরুল। সাধারণ মানুষের চোখের আড়ালে তিনি অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দারা তার বাড়ি থেকে ক্যাসিনো খেলায় সরাসরি ব্যবহৃত একটি বিশেষ মোবাইল ফোন জব্দ করেন। এছাড়া তার নামে থাকা ৪টি বিকাশ এজেন্ট সিম এবং ওই মোবাইল ফোনে ক্যাসিনো সংক্রান্ত ৫টি জুয়ার অ্যাপসের সন্ধান মিলেছে। এই বিকাশ সিমগুলো মূলত জুয়ার টাকা লেনদেন ও হুন্ডির কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, কামরুল শুধু নিজেই ক্যাসিনো ব্যবসায় জড়িত ছিলেন না, বরং এলাকার সহজ-সরল তরুণ ও যুবসমাজকে এই সর্বনাশা জুয়ার নেশায় আসক্ত করতেন। লোভে ফেলে তাদের সর্বস্বান্ত করার পাশাপাশি নানা ধরনের প্রতারণামূলক কার্যকলাপে লিপ্ত ছিলেন তিনি। কামরুল ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। অপরাধের সাথে জড়িত থেকে তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।অভিযানের বিষয়ে ভুল্লী থানা ও ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল অপরাধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আটক কামরুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে, পলাতক ইয়াবা ব্যবসায়ী হেলালকে গ্রেফতারে ভুল্লী ও এর আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026