উখিয়ার মরিচ্যা পালং মৌলভীপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।। মাদ্রাসার উন্নয়নে তিন লাখ টাকা অনুদানের ঘোষণা সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর
আবদুল লতিফ বাচ্চু উখিয়া (কক্সবাজার)
—————————
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা মৌলভী পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার
শিক্ষার মানোন্নয়ন, সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন নিয়ে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ আগষ্ট (শনিবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার -৪ উখিয়া-টেকনাফের সংসদ সদস্য জনাব শাহাজাহান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন সাংগঠনিক দক্ষিণ শাখা বিএনপির আহ্বায়ক মুনীর আহমদ চৌধুরী, মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিরা।
সমাবেশে মৌলভী পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বর্তমান শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের জন্য আরো সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়ে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সুধীজনেরা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
শিক্ষার পরিবেশ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রধান অতিথি শাহাজাহান চৌধুরী মৌলভী পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে ৩ (তিন) লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগই পারে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে। তিনি মাদ্রাসাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন..
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026