দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ঐতিহ্য হারানোর পথে মধুপুরের আনারস লোশকান,সারের দাম ও বাজারজাতকরণে দিশেহারা চাষী

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 08 আগস্ট, 2026 1 বার পঠিত
ঐতিহ্য হারানোর পথে মধুপুরের আনারস লোশকান,সারের দাম ও বাজারজাতকরণে দিশেহারা চাষী

 

রুহুল আমিন
স্টাপ রিপোর্টার,টাঙ্গাইল

আনারসের দেশ হিসেবে খ্যাত টাঙ্গাইলের মধুপুরে এখন কৃষকের মুখে হাসি নেই। লোশকান, সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভাঙা যাতায়াত ব্যবস্থা আর বাজারজাতকরণের উচ্চ ব্যয়ের চাপে পিষ্ট হয়ে আনারস চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এখানকার অধিকাংশ কৃষক।

মধুপুরের জলছত্র, গারো বাজার ও ২৫ মাইল এলাকায় প্রতিদিন সকাল থেকে চাষীরা তাদের কষ্টে ফলানো আনারস নিয়ে হাটে আসেন। কিন্তু ক্ষেত থেকে বাজারে আনার আগেই শুরু হয় খরচের হিসাব। প্রতি ট্রিপে গাড়ি ভাড়া, রাস্তার বেহাল দশায় পরিবহন খরচ, তার উপর হাটে ঢুকতেই গুনতে হয় “লোকশান” নামের চাঁদা।

চাষীদের অভিযোগ, চাষাবাদে ব্যবহৃত সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। একটি আনারস ফলাতে ১৮ মাস সময় লাগে। এরপর বাজারে গিয়েও পাওয়া যায় না প্রকৃত মূল্য। পাইকারিতে আকারভেদে একটি আনারস ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও লোশকান ও পরিবহন খরচ বাদ দিলে হাতে থাকে সামান্য।

“আগে আনারস করেই সংসার চলত। এখন যা খরচ, তাতে লাভ তো দূরের কথা, আসলই ওঠে না। বাধ্য হয়ে অনেকেই জমিতে এখন কলা আর পেঁপে লাগাচ্ছে,” বলছিলেন জলছত্র হাটে আসা এক চাষী।

মধুপুরের আনারস শুধু দেশেই নয়, এর স্বাদ ও গন্ধের জন্য সুনাম ছিল বিদেশেও। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর মধুপুরের আনারস জিআই পণ্যের স্বীকৃতিও পায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ঐতিহ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা বলছেন, চাষীদের উৎপাদন খরচ কমানো, লোশকান বন্ধ এবং যাতায়াত ও বাজারজাতকরণে সরকারি সহায়তা না দিলে অদূর ভবিষ্যতে “আনারসের রাজধানী” মধুপুর তার ঐতিহ্য হারাবে।

চাষীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সারের দাম নিয়ন্ত্রণ, হাটে চাঁদাবাজি বন্ধ ও রাস্তাঘাটের উন্নয়ন করা না হলে মধুপুরের মাটি থেকে একদিন হারিয়ে যাবে সোনালি আনারসের গল্প।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম