দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

​ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু!

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 08 আগস্ট, 2026 2 বার পঠিত
​ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু!

 

​ক্রাইম রিপোর্টার, সিলেট:
শামসুর রহমান জাবেদ<>

​সিলেট: শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) সকাল আনুমানিক ৭ ঘটিকায় সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বহু যাত্রী।
​দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিপরীতমুখী দুটি বাসের তীব্র সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে শিশুসহ মোট ৯ জনের মৃত্যু হয়। স্থানীয় উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন।
বাণিজ্য মন্ত্রী জনাব, মোঃ আব্দুল মুক্তাদির ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ —
​এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এক শোকবার্তায় বলা হয়:
​”ওসমানীনগরের দয়ামীর এলাকায় ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের অকাল মৃত্যুতে আমি ও আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন ও শোকাবহ মুহূর্তে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।
​মহান আল্লাহর দরবারে পরম করুণাময়ের কাছে নিহতদের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করার জন্য দোয়া করছি। একই সাথে দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের প্রয়োজনীয় সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছেন”
​দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়। সড়ক দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম