দেবিদ্বারে বিএনপির প্রয়াত নেতা আবদুল আউয়াল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে মরহুম মো. আউয়াল খান স্মৃতি সংসদের আয়োজনে ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা প্রয়াত আবদুল আউয়াল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য ও বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুঁইয়া এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রয়াত আবদুল আউয়াল ভূঁইয়া পরিবার নিয়ে কখনো ভাবেননি, তার পেশা হয়ে গেছিল রাজনীতি। করোনা কালীন সময়ে যখন ঘর থেকে মানুষ ভয়ে বের হতেন না, তখন তিনি ঘরে বসে না থেকে দলের জন্য কাজ করে গেছেন। তিনি বিএনপির জন্য যা করেছেন, বিএনপি আমরা তার জন্য কিছুই করতে পারিনি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় নয়, দুর্ভাগ্যের।”
দলীয় সাংগঠনিক বিষয়ে অধ্যাপক সেলিম ভুঁইয়া বলেন, তিন মাসের সময় নেওয়া হয়েছে কুমিল্লা উত্তর জেলা কমিটি করার জন্য। এনসিপি কমিটি দিয়ে তো আর বিএনপি চলবে না, তাই আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে দেবিদ্বার উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। নিজেদের মধ্যে কোন্দল বা কানাঘুষা না করে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, টাকা দিয়ে কেউ নেতৃত্ব নিলে সেই খবর জানতে পারলে তার পদ বাতিল করা হবে।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তিতুমীর কলেজের সাবেক ভিপি ও গুলশান থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল খান।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী; বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, এডভোকেট রফিক শিকদার, ওমর ফারুক সাফিন ও সালাহউদ্দিন ভূঁইয়া শিশির; কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো: মহিউদ্দিন, এডভোকেট তৌহিদুল ইসলাম, রেজভিউল আহসান মুন্সী, সুফিয়া বেগম এবং দেবিদ্বার উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবুল কালাম আজাদ।
এছাড়াও প্রয়াত বিএনপি নেতা আবদুল আউয়াল খানের পুত্র যুবদল কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান খানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রয়াত নেতার কর্মজীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শুরুর পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর নিজ গ্রামে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক:
মো. তোফায়েল হায়দার
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026