ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ৯ মামলার পলাতক ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা থেকে মোঃ তোফাজ্জল হোসেন
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ কাঁচাবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ফারুক হোসেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্যপারপুগী গ্রামের মৃত দবির উদ্দিন ও মোছাঃ মালেকা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র একটি দল শিবগঞ্জ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে আটক করে। এ সময় তার নিকট থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ফারুক হোসেন একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ৯টি মাদকের মামলা রয়েছে। এমনকি সে পূর্বে একটি হত্যা মামলায় সাজাও খেটেছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য উদ্ধার ও এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026