নারায়ণগঞ্জের বিষয়ে ৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের মন্তব্য
কামরুল হাসান বিপ্লবঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমরা নারায়ণগঞ্জের; নারায়ণগঞ্জ আমাদের। নারায়ণগঞ্জ থেকে আমরা সবকিছু এককভাবে নিবো এটা যেমন পারি না তেমনি নারায়ণগঞ্জকে এককভাবে দিবো এটাও পারি না। আমাদের সম্মিলিত প্রয়াসের প্রয়োজন। আমি আমার নারায়ণগঞ্জ-৫ এর জন্য আমি বলবো; এটা আমার নাগরিক দায়িত্ব। আপনারা আমাকে জেলাভিত্তিক যে সকল বিষয় আছে সেখানে আমাকে সম্পৃক্ত করার দরকার। বিক্ষিপ্তভাবে এককভাবে যাওয়া উচিত হবে না।
নারায়ণগঞ্জের ৫ টি আসনের সংসদ সদস্যের সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে চেম্বার ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ডিও লেটার একটা ম্যারিট বহন করে। আমরা কে কোথায় ডিও লেটার দিয়েছি যখন অনুমোদনের প্রশ্ন আসে প্রশ্ন আসে নির্বাচনি এলাকাটা কার? সেখানে যদি আমার বিষয় আপনি চাচ্ছেন আপনার বিষয় আমি চাচ্ছি তখন বিষয়টি প্রতিবন্ধকতা হয়ে যায়। একই বিষয় আমরা ৫ জন চাই তখন একই বিষয় পৃথক পৃথক দপ্তর হয়ে যায়। একেকজন যার যার মেধা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার দিয়ে থাকে। ফলে একই বিষয়ে ন্যাগেটিভ পজিটিভ চলে আসে। কোনো মন্ত্রণালয় গ্রহণ করবো আবার কোনো মন্ত্রণালয় গ্রহণ করলো না।
তিনি বলেন, যেমন জিয়া হল নিয়ে আমরা সবাই একমত। এ নিয়ে কেউ বিভক্ত না। সকলেরই সহজাত প্রবৃত্তি এটা আমার মাধ্যমে হোক। কিন্তু আমি যদি এক মন্ত্রণালয়ে আবেদন কি আরেকনজন যদি আরেক মন্ত্রণালয়ে আবেদন করে তাহলে একই দাবী বিভিন্ন জায়গায় আবেদন করা হয়। আমার অভিজ্ঞতার আলোকে এটা নিজের পায়ে কুড়াল মারার মতো বিষয় হয়ে যায়। আমি আশা করবো আমরা যখন নারায়ণগঞ্জের ব্যাপারে ডিও লেটার দিবো যেটা এলাকাভিত্তিক না; তখন আমরা সকলেই একসাথে একটা ডিও লেটারে স্বাক্ষর করবো। তাহলে আরও শক্তিশালী হবে।
আবুল কালাম বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, কাজ আদায় করে নিতে হবে। শুধু ডিও লেটার দিয়েই নিজেদের দায়িত্ব শেষ করলেই হবে না। মিডিয়া কভারেজ নিলে হবে না। জনগণের জন্য কাজ আদায় করে নিতে হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026