মাদকের বিরুদ্ধে কুমিরায় বিশেষ অভিযান এলাকাবাসীর সহযোগিতায় মাদক মুক্ত সমাজ চাই
“” রাকিবুল হাসান প্রতিনিধি :—
কুমিরা ৯নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থান
দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বিক্রির অভিযোগে মোঃ জসিম,প্রকাশ বাবা জসিম। পিতা—মৃত শাহলাম-ওয়ার্ডঃ ৭নম্বর সওয়ার্ডের দক্ষিণ কান্নি, ৯নং ওয়ার্ডের বডার সংলগ্ন কুমিরা ষ্টেশন রোডের পশ্চিমে, সত্তার সওদাগর এর বাড়ি। জসিম কে নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছিল।
গত রাতে রাত ১১টা ৫৬ মিনিটে, কুমিরা ৯নং ওয়ার্ডের জামাল কামালের বাড়ির সামনে একটি মাদকবিরোধী অভিযানে তাকে মাদকদ্রব্যসহ আটক করা হয় বলে অভিযানে উপস্থিত ব্যক্তিরা জানান।
মাদক কোনো ব্যক্তি বা পরিবারের একার সমস্যা নয়—এটি একটি সামাজিক ব্যাধি। তাই মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া নয়; মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করাই আমাদের দায়িত্ব।
ঘটনার পর তার জন্মদাত্রী মা, স্ত্রী ও কন্যাসন্তানের আকুতি এবং এলাকাবাসীর অনুরোধের পর, তাকে শেষবারের মতো সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার মা ও স্ত্রীর স্বাক্ষরসহ লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে যে, সে ভবিষ্যতে ইয়াবা বা কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়াবে না।
সবার সম্মতিতে তাকে তার পরিবারের কাছে শেষবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে হস্তান্তর করা হয়েছে।
এই সুযোগকে কোনোভাবেই দুর্বলতা হিসেবে দেখা যাবে না।
এটি তার জন্য শেষ সতর্কবার্তা—মাদক থেকে ফিরে এসে স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরতে হবে।
অভিযানে ও সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ—
কামাল সওদাগর, মানিক ভাই, রফিক আংকেল, মোস্তফাসহ অনেকে।
অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন—
রাকিবুল হাসান সজিব, আবদুল্লাহ মাসুম, সানজিদ রায়হানসহ এলাকার অসংখ্য সচেতন তরুণ ও নারী।
আমাদের অঙ্গীকার
মাদককে না বলুন।
মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করুন।
সন্তানদের মাদক থেকে দূরে রাখুন।
আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।
🚫 “মাদকমুক্ত কুমিরা চাই—সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।”
ইনশাআল্লাহ, সময়ের অপেক্ষা ‘ একটু ধর্য্য ধরে আছি, শুধু তাদের বার বার বুঝাচ্ছি, তারা যেন সংশোধন হয়। যদি না হয়, তার পরিণতি হবে খুবই ভয়ংকর ।
বর্তমান সরকার ও সীতাকুণ্ড মডেল থানা, মাদকের বিরুদ্ধে যোদ্ধ ঘোষণা করেছে।
ধন্যবাদ লিডারঃ
মোঃ নাজিম উদ্দীন শাহিন
সাবেক সদস্য সচিব কুমিরা ইউনিয়ন সেচ্ছাসেবকদল
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026