দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কাজিপুরে জাম্বুরা চাষে ভালো দাম পেয়ে খুশি ফল চাষিরা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 10 আগস্ট, 2026 1 বার পঠিত
কাজিপুরে জাম্বুরা চাষে ভালো দাম পেয়ে খুশি ফল চাষিরা

 

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাণিজ্যিকভাবে জাম্বুরার কোনো বাগান না থাকলেও কৃষকের বাড়ির আঙিনায় ও বাড়ির আশেপাশের পতিত জমিতে থাকা গাছের পাকা জাম্বুরা হাট-বাজারে বিক্রি করে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি ফল চাষিরা ।

এসময় জাম্বুরা বা বাতাবি লেবুর চাহিদা বাড়ছে, কারণ এটি একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ভিটামিন-সি সমৃদ্ধ ফল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জাম্বুরা একটি পুষ্টিকর ও ভিটামিন সি-সমৃদ্ধ টক-মিষ্টি ফল। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তচাপ ও কোলেস্টেরল কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকরী।স্বাস্থ্য উপকারিতাভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট: প্রচুর ভিটামিন সি থাকায় এটি সর্দি-কাশি, জ্বর ও সাধারণ সংক্রমণ দূর করতে সাহায্য করে।হজম ও কোষ্ঠকাঠিন্য: এতে থাকা ডায়াটারি ফাইবার বা আঁশ হজমশক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে।হৃদপিণ্ড ভালো রাখে: পটাশিয়াম ও পেকটিন রক্তচাপ ও খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্ট সুস্থ রাখতে কাজ করে।ওজন নিয়ন্ত্রণ: কম ক্যালোরি ও বেশি ফাইবারযুক্ত হওয়ায় এটি ওজন কমাতে সাহায্য করে।ডায়াবেটিস নিয়ন্ত্রণ: এর লো গ্লাইসেমিক ইনডেক্স রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।পুষ্টিগুণ ও সুস্বাদু হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা তৈরি হয়েছে। এই ফলটির বেশ কদর ও চাহিদা রয়েছে মানুষের। জাম্বুরা ব্যাবসায়ীরা গ্রামে বাগান মালিকের কাছ থেকে জাম্বুরা ক্রয় করে ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে এতে ফল চাষিরা ও বেশ লাভবান হচ্ছে।

চালিতাডাঙ্গা ইউনিয়নের বরশি ভাঙ্গা গ্রামের সাইদুল ইসলাম বলেন, গত কয়েক দিনে আমার একটি জাম্বুরা গাছ থেকে প্রায় এক হাজার টাকার জাম্বুরা বিক্রি করেছি। হাট-বাজারেও ভালো দাম পাওয়া যায় এবং পাইকারিভাবেও ব্যাবসায়ীরা আমাদের কাছ থেকে একেকটি জাম্বুরা ১৫ থেকে ২০ টাকা করে কিনে নিয়ে যায়।কাজিপুরের স্থানীয় বাজারে বর্তমানে প্রতি পিস জাম্বুরা আকার ও মানভেদে প্রায় ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়, তবে অনলাইন প্ল্যাটফর্ম যেমন Fb Bazar বা অন্যান্য সূত্র অনুযায়ী এর দাম ৮০ থেকে ১৩০ টাকা পর্যন্ত হতে পারে।

কাজিপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান (ব্লক: কবিহার) জানান,বাণিজ্যিকভাবে জাম্বুরা বা থাই জাম্বুরা চাষে খরচ নির্ভর করে বাগানের আকার ও ব্যবস্থাপনার ওপর। সাধারণত উন্নত জাতের কলম বা হাইব্রিড জাম্বুরা চারা পাইকারি ও খুচরা প্রতি পিস ৩০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যায়। এই চাষে সার, কীটনাশক ও সেচ খরচ তুলনামূলক কম লাগে এবং ২ থেকে ৩ বছরের মধ্যে গাছে ফল ধরতে শুরু করে।চাষের প্রধান খরচ খাতসমূহচারা ক্রয়: উন্নত জাতের হাইব্রিড বা থাই জাম্বুরা চারা প্রতি পিস ৩০০–৫০০ টাকা।জমির প্রস্তুতি ও সার: বেলে-দোআঁশ মাটিতে জৈব সার (গোবর) ও পরিমাণমতো রাসায়নিক সার ব্যবহার করতে হয়।সেচ ও পরিচর্যা: নিয়মিত সেচ ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা এবং প্রাথমিক কীটনাশক প্রয়োগ।

কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, কাজিপুরে জাম্বুরার বাণিজ্যক কোনো বাগান না থাকলেও কৃষকের বাড়ির আশেপাশে বা পতিত জমি, বশত বাড়িতে জাম্বুরার চাষ হয়। কলম করে চারা রোপণ করলে ২-৩ বছরের মধ্যেই ফলন পাওয়া যায়। সাধারণত জুলাই থেকে আগস্ট মাসে ফল পাকে এবং বাজারে পাওয়া যায়। কিছু জাতের গাছে বছরের অন্যান্য সময়েও ফল পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম