দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযান: চোরাই গরু উদ্ধার, ইয়াবাসহ গ্রেপ্তার ১, সিগারেটসহ প্রাইভেটকার জব্দ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 10 আগস্ট, 2026 1 বার পঠিত
কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযান: চোরাই গরু উদ্ধার, ইয়াবাসহ গ্রেপ্তার ১, সিগারেটসহ প্রাইভেটকার জব্দ

 

কুলাউড়া প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই গরু উদ্ধার, ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। একই অভিযানে ডাকাতির ঘটনায় চুরি যাওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট দিবাগত রাতে কুলাউড়া উপজেলার ১ নম্বর বরমচাল ইউনিয়নের নন্দনগর (টিকরা) গ্রামের মিন্টু গুনের বাড়ির গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর কুলাউড়া থানা পুলিশের একাধিক দল গরু উদ্ধারে অভিযান শুরু করে।

এর ধারাবাহিকতায় ৭ আগস্ট সকাল ১০টা থেকে ৮ আগস্ট ভোর ৪টা পর্যন্ত হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গরু চুরির কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপসহ নুর আলম ওরফে আলম (৪৭) ও সাফিয়ান আলী ওরফে শাফিয়ান (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার শ্রীধরপুর এলাকা থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুর আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

অপরদিকে, ৭ আগস্ট রাত ১১টা ৫ মিনিটে শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে পুলিশের একটি দল একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়। তবে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে একপর্যায়ে প্রাইভেটকারটি ফেলে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত প্রাইভেটকারটি তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৪০ হাজার শলাকা ভারতীয় ORIS SILVER সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া একই দিন রাত ৮টা ২০ মিনিটে কুলাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিছরাকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রির সময় আলম মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য তিন হাজার টাকা।

পুলিশ আরও জানায়, ডাকাতির মালামাল উদ্ধারের ধারাবাহিক অভিযানে ৮ আগস্ট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে একটি মোবাইল ফোন এবং সোনারগাঁও থানা এলাকা থেকে আরও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল দুটি গত ২৯ জুন কুলাউড়া-মৌলভীবাজার সড়কে ডাকাতির সময় নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত ডাকাতদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, কুলাউড়া থানার নিয়মিত ওয়ারেন্ট অভিযানে সিআর সাজা ওয়ারেন্টের ভিত্তিতে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম