নড়াগাতীতে অপরাধ ও মাদক নির্মূলে দিনরাত তৎপর থানা পুলিশ: ওসি আব্দুর রহিম
নড়াইল প্রতিনিধি:
মোঃ আব্দুল কাদের শিকদার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় মাদক, চুরি-ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে দিনরাত মাঠে তৎপর রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি এবং তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, “মাদক, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে পুরোপুরি অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এলাকাবাসীর পূর্ণ সহযোগিতা পেলে অপরাধ দমন আরও কার্যকর হবে।”
তিনি আরও বলেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং অপরাধীদের কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং মাদক, চুরি, ডাকাতি কিংবা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশনা এবং এলাকাববাসীর প্রত্যাশাকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ স্থান ও অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, পুলিশের এমন নিয়মিত তৎপরতা ও দ্রুত সাড়া দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বহুগুণ বেড়ে যাবে।
পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ নড়াগাতী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে থানা পুলিশ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026