দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

তানিয়া হত্যা: দুই সপ্তাহ পর বাসযাত্রায় গ্রেপ্তার স্বামী, জবানবন্দিতে মিলল হত্যার সূত্র

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 12 আগস্ট, 2026 1 বার পঠিত
তানিয়া হত্যা: দুই সপ্তাহ পর বাসযাত্রায় গ্রেপ্তার স্বামী, জবানবন্দিতে মিলল হত্যার সূত্র

 

মোহাম্মদ আবু সালেহ স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার হত্যার ঘটনায় তার স্বামী সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে পারিবারিক আর্থিক সংকট ও দাম্পত্য কলহের বিষয়টি সামনে এসেছে। পিবিআইয়ের দাবি, বিরোধের একপর্যায়ে তানিয়াকে শ্বাসরোধে হত্যা করেন তার স্বামী।

হত্যার পর পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন সোহাগ। প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার গতিবিধি শনাক্তের পর গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

পিবিআই জানায়, ৩৩ বছর বয়সী সোহাগ মিয়া জুলহাস গাইবান্ধা সদর থানার পূর্ব কোমরজানি এলাকার সেকান্দার আলীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া মাতবর বাড়ি এলাকায় স্ত্রী তানিয়াকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

রাতের বিরোধ থেকে হত্যাকাণ্ড

তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত ২৫ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টার মধ্যে সংসারের অর্থনৈতিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগ তানিয়ার গলা চেপে ধরেন। এতে তার মৃত্যু হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

পরদিন সকালে ঘরে থাকা স্ত্রীর মরদেহ রেখেই সোহাগ তার নাকের স্বর্ণের নাকফুল খুলে নেন বলে পিবিআই জানিয়েছে। এরপর ঘরে তালা দিয়ে চাবি তানিয়ার খালা নাছিমা আক্তারের কাছে রেখে সেখান থেকে চলে যান। পরে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান তিনি।

স্বজনদের কাছে ভিন্ন তথ্য

২৬ জুলাই সকালে নাছিমার বাসায় গিয়ে সোহাগ জানান, তানিয়া গার্মেন্টসে কাজে গেছেন। তিনি আরও দাবি করেন, কর্মস্থলের ব্যবস্থাপকের সঙ্গে তার কথা হয়েছে এবং তানিয়াকে ছুটি দেওয়া হবে।

পরে নাছিমা তানিয়ার কর্মস্থলে গিয়ে জানতে পারেন, সেদিন তিনি সেখানে যাননি। সন্দেহ হওয়ায় তিনি তানিয়ার বাসায় যান। দরজায় তালা দেখতে পেয়ে বাড়ির মালিকের ছেলের স্ত্রী শ্রাবন্তীকে সঙ্গে নিয়ে চাবি দিয়ে ঘরে প্রবেশ করেন।

ঘরের মশারির ভেতরে তানিয়ার নিথর দেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনায় তানিয়ার খালা নাছিমা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়

তদন্তে পিবিআই জানতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তানিয়া ও সোহাগের পরিচয় হয়েছিল। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরিবারের মতের বাইরে গিয়ে তারা বিয়ে করেন।

বিয়ের পর সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। সোহাগের নিয়মিত আয়ের ব্যবস্থা না থাকায় পারিবারিক খরচ ও অর্থনৈতিক সংকট নিয়েও প্রায়ই তাদের মধ্যে বিরোধ হতো। তানিয়াকে মারধরের অভিযোগ সম্পর্কেও তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।

যেভাবে ধরা পড়লেন সোহাগ

মামলাটি পিবিআইয়ের তদন্তের আওতায় আসার পর গত ১০ আগস্ট তদন্ত শুরু হয়। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই মো. মোস্তাফিজুর রহমান।

পিবিআইয়ের তথ্যমতে, ঘটনার পর সোহাগ মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে যান। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রথমে ঢাকার খিলগাঁও এলাকায় তার অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে মেরাদিয়া ও ছোবাহানবাগ এলাকায় তার অবস্থান সম্পর্কে তথ্য পায় তদন্ত দল। সেখানে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

পরে গোয়েন্দা তথ্যের সঙ্গে প্রযুক্তিগত তথ্য মিলিয়ে তার চলাচল সম্পর্কে নিশ্চিত হয় পিবিআই। মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি বাসে অভিযান চালানো হয়। ফতুল্লার সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে বাসটি থামিয়ে সোহাগকে গ্রেপ্তার করা হয়।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন সোহাগ। পরে তাকে আদালতে নেওয়া হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দেন তিনি।

পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, প্রযুক্তিগত তথ্য, গোয়েন্দা অনুসন্ধান, সাক্ষীদের বক্তব্য এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম