নড়াগাতীতে তীব্র লোডশেডিং ও বাড়তি বিলের চাপে দিশেহারা জনজীবন
স্টাফ রিপোর্টার | আগস্ট ১২, ২০২৬
মোঃ আব্দুল কাদের শিকদার
নড়াইলের নড়াগাতী থানার বিভিন্ন এলাকায় তীব্র গরমে ঘনঘন লোডশেডিং এবং এর পাশাপাশি চড়া বিদ্যুৎ বিলের চাপে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তীব্র তাপদাহের মধ্যে অবিরাম বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থবির হয়ে পড়েছে এই এলাকার জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে নড়াগাতী ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ চরমভাবে ব্যাহত হচ্ছে। দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে না, আর রাতের বেলাও পরিস্থিতি প্রায় একই। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও রোগীরা।
ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন
বিদ্যুতের এই লুকোচুরি খেলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আইসিটি সেবা, ডেকোরেটর, পার্লার, ওয়ার্কশপ এবং ক্ষুদ্র শিল্প কারখানাগুলোর উৎপাদন ও কার্যক্রম প্রায় থমকে গেছে। জেনারেটর বা বিকল্প ব্যবস্থার খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।
বাড়তি বিলের বোঝা
গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হলেও মাস শেষে ঠিকই আসছে ভৌতিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিল। লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ জনজীবন যখন নাজেহাল, তখন এই অতিরিক্ত বিলের চাপ মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।
এ বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং অযৌক্তিক বিলের হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026