বামনায় গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
মোঃ মিরাজ হোসাইন চৌধুরী
বামনা (বরগুনা) প্রতিনিধি ,বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন বুকাবুনিয়া ইউনিয়নের জাফরাখালী গ্রামের জাহাঙ্গীরের ছেলে মো. লালচান (২৫) এবং ছোট তালেরশ্বর গ্রামের মো. দুলালের ছেলে মো. রিয়াদ (২৬) পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বামনা থানা পুলিশের একটি দল বুকাবুনিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে লালচান ও রিয়াদকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, মাদকদ্রব্যের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বামনা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ বামনা থানা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026