বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
স্টাফ রিপোটার (হবিগঞ্জ)
হবিগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিশ্বকবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান।
বিকাল সাড়ে ৫টায় একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনসহ কবির জীবন, কর্ম, সাহিত্য ও বাংলা সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী ও শিল্পীরা কবির সৃষ্টিকর্মের আলোকে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন হবিগঞ্জের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro
22 Aug 2026
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা
18 Aug 2026
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ
17 Aug 2026
মানিকগঞ্জের সুযোগ্য নেত্রী জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী
11 Aug 2026
সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি আদালতে রাষ্ট্রপক্ষের দাবি হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন কারাগারে
09 Aug 2026