সিলেটবাসী ও ভ্রমনপিয়াসীদের দীর্ঘদিনের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে
স্টাফ রিপোর্টার মাওঃ তাজউদ্দিন তালুকদার , গোয়াইনঘাট সিলেট ।
ঢাকা-সিলেট রুটের ২০৯ কিলোমিটারের দীর্ঘ ৪-লেনের মূল মহাসড়ক এবং ধীরগতির গাড়ির জন্য দুই পাশে আরও ২টি সার্ভিস লেনসহ মোট ৬-লেনের মেগা এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ এখন পুরোদমে সচল।
হবিগঞ্জের বাহুবলে কল্যাণপুর এলাকার জমি সংক্রান্ত জটিলতা ও আইনি বিরোধের সমাধান হওয়ায় এই আগস্টের শুরু থেকেই পুরো প্রজেক্টে গতি ফিরেছে।
কেন এই ৬-লেনের করিডোরটি আমাদের জন্য গেম চেইঞ্জার?
৩ ঘণ্টায় সিলেট: কাঞ্চপুর, গাউছিয়া, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার মতো কুখ্যাত যানজটপ্রবণ এলাকাগুলোতে উড়ালসেতু ও ওভারপাস হওয়ায় কোনো সিগন্যাল ছাড়াই বিমানবন্দর সড়ক থেকে সরাসরি ৩ ঘণ্টায় পৌঁছানো যাবে সিলেটে!
অত্যাধুনিক অবকাঠামো: পুরো প্রজেক্টে থাকছে ৬৬টি বড় সেতু, ৩০৫টি কালভার্ট ও ৮টি ওভারপাস।
সুরক্ষিত যাতায়াত: ধীরগতির গাড়ির জন্য আলাদা সার্ভিস লেন থাকায় মুখোমুখি সংঘর্ষ বা ওভারটেকিং জনিত দুর্ঘটনা নেমে আসবে শূন্যের কোঠায়।
অর্থনীতি ও এশিয়ান হাইওয়ে: এশীয় উন্নয়ন ব্যাংকের ১৬,৯১৮ কোটি টাকা অর্থায়নে নির্মিত এই সড়কটি তামাবিল সীমান্ত হয়ে ভারতের মেঘালয়ের সাথে যুক্ত হবে, যা এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের এক মেগা সংযোগ!
নারায়ণগঞ্জ ও নরসিংদী অংশের কাজ আগে শেষ হলে তা আগেই খুলে দেওয়া হতে পারে। ঢাকা থেকে মাত্র ৩ ঘণ্টায় শ্রীমঙ্গল বা জাফলং যাওয়ার এই অভাবনীয় গতি বাংলাদেশের পর্যটন ও বাণিজ্যকে বদলে দেবে।
২০২৮ সালের মধ্যে ঢাকা-সিলেট এই কার্যক্রম সচল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় জনগণের ধারণা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026