দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়া শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, নির্ধারিত স্থানে সিএনজি রাখার সিদ্ধান্ত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 13 আগস্ট, 2026 1 বার পঠিত
কুলাউড়া শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, নির্ধারিত স্থানে সিএনজি রাখার সিদ্ধান্ত

 

কুলাউড়া প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ

মৌলভীবাজারের কুলাউড়া শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সিএনজি অটোরিকশার মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনিরসহ সিএনজি অটোরিকশার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় কুলাউড়া শহরের যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিএনজি অটোরিকশা নির্দিষ্ট স্থানে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে শহরের সাতটি অস্থায়ী স্ট্যান্ডে সর্বোচ্চ দুটি করে সিএনজি অটোরিকশা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সড়কের ওপর যত্রতত্র সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখা এবং নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানোর বিষয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে সতর্ক করা হয়।

প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে কুলাউড়া শহরের যানজট অনেকটাই কমে আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম