জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা, স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
মোহাম্মদ আবু সালেহ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিমকে (২৮) আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বামী জহিরুল ইসলাম (৩২) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাসায় ফেরার পর জহিরুল তাঁর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া শুরু হয়। পরে ক্ষুব্ধ হয়ে স্ত্রী মিম জহিরুলের গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ।
জহিরুলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়।
জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার জামশেদ মোল্লার ছেলে। তাঁর স্ত্রী মিম একই থানার মৃত মোস্তফা কামালের মেয়ে। তাঁরা সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার পর জহিরুলের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও সার্বিক বিষয় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026