জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযান: ৭৪ পিস অবৈধ ভারতীয় মোবাইলসহ আটক ২
মোঃ আব্দুল মতিন প্রধান
জেলা প্রতিনিধি
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৭৪ পিস কাগজপত্রবিহীন অবৈধ ভারতীয় পুরাতন মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পাঁচবিবি থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নি:) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম পাঁচবিবি থানার পশ্চিম বালিঘাটা এলাকার মোঃ মোসাব্বির হাসান মিম্মানের (২৪) মালিকানাধীন “ইউনিক ব্রাদার্স গেজেট” নামক মোবাইল দোকানে তল্লাশি চালিয়ে ১৮ পিস বৈধ কাগজপত্রবিহীন ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করে। মিম্মান ওই এলাকার মোঃ মিজানুর রহমান ও মোছাঃ বেনজুয়ারা দম্পতির ছেলে।
পরবর্তীতে, ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট থানাধীন পাঁচুড়মোড়স্থ কেন্দ্রীয় মসজিদ মার্কেটে অবস্থিত “তামিম গেজেট জোন” নামক আরেকটি মোবাইল দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকান মালিক তামিমকে আটক করা এবং তার দোকান থেকে আরও ৫৬ পিস বৈধ কাগজপত্রবিহীন ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ৭৪ পিস মোবাইলের বাজার মুল্য ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে আটক আসামীদের বিরুদ্ধে ১২ আগস্ট নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান রোধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026