মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার-এর উপপরিচালক জনাব মোঃ রাশেদুজ্জামান-এর সার্বিক
মো: মামুন খাঁন
দৈনিক দেশ প্রতিদিন
শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি
প্রেস ব্রিফিং
সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক জনাব মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে রেডিং টিম কর্তৃক শ্রীমঙ্গল থানাধীন বি.টি.আর.আই রাস্তার উপর এবং ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইনস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে মাদক নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে নিরলসভাবে কাজ করে আসছে। মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ ও ‘খ’ সার্কেল, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর জোরালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ দিনের গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপপরিদর্শক (ক সার্কেল) মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ১৩.০৮.২০২৬ খ্রি. তারিখ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উল্লিখিত এলাকা হতে আসামীদেরকে বর্ণিত আলামতসহ (চোলাইমদ) গ্রেফতার করা হয়েছে।
১ নং এজহার:
ঘটনাস্থল: শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল-ভানুগাছ রোডস্থ বি টি আর আই রাস্তার সামনে পাকা রাস্তার উপর।
আসামীদের নাম ও ঠিকানাঃ ১) গঙ্গাবতী হাজরা (৫৫) গ্রেফতার, পিতা: মৃত, রামচরন হাজরা, স্বামী: মৃত. জগলাল হাজরা, মাতা: মৃত. তেত্রী হাজরা, ২) ওমাবতী হাজরা (৫৭) গ্রেফতার, পিতা: মৃত, ফুলচান হাজরা, স্বামী: মৃত, প্রতাব হাজরা, মাতা: মৃত, লকপতিয়া হাজরা, উভয় সাং মন্দির লাইন, ভুরভুরিয়া চা বাগান, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার। ৩) সঞ্জয় দোষাদ (২৯) গ্রেফতার, পিতাঃ রামা দোষাদ, মাতা: শিলা দোষাদ, সাং- জালালিয়া রোড, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার।
আলামত: ১) তিনটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত প্রতি বস্তায় ০৫টি করে মোট ১৫ টি প্লাস্টিকের জারে অ্যালকোহলযুক্ত চোলাইমদ প্রতি জারের মধ্যে ০৫ লিটার করে মোট (৫*১৫) =৭৫ (পচাঁত্তর) লিটার। ২) অপর একটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত প্রতি বস্তায় ০৪টি প্লাস্টিকের জারে অ্যালকোহলযুক্ত চোলাইমদ প্রতি জারের মধ্যে ০৫ লিটার করে মোট (৫*৪) =২০ (বিশ) লিটার। মোট চোলাইমদ (৭৫+২০)= ৯৫ (পঁচানব্বই) লিটার। (৩) ব্যাটারি চালিত অটো রিক্সা ০১ (এক) টি।
২ নং এজহার:
ঘটনাস্থল: শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল-ভানুগাছ রোডে ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইনস্থ রাস্তার সামনে পাকা রাস্তার উপর।
আসামীর নাম ও ঠিকানাঃ আবুল কাসেম (৫৫) গ্রেফতার, পিতা: মৃত. আব্দুল হাশিম, মাতা: অজুফা খাতুন, বর্তমান সাং- বিরাইমপুর, (তানিম মিয়ার ভাড়াটিয়া), বাবলা স্কুলের পশ্চিম পাশে, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার, স্থায়ী সাং- বাগুনিপাড়া, থানা: শায়েস্তাগঞ্জ, জেলা: হবিগঞ্জ।
আলামত: চারটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত প্রতি বস্তায় ০৫টি করে মোট ২০টি প্লাস্টিকের জারে এ্যালকোহলযুক্ত চোলাইমদ, প্রতি জারের মধ্যে ০৫ লিটার করে মোট (২০*৫) =১০০ (একশত) লিটার। (২) ব্যাটারি চালিত অটো রিক্সা ০১ (এক)টি।
সর্বমোট:
গ্রেফতারকৃত আসামী: ০৪(চার)
মামলার সংখ্যা: ০২ (দুই)
সর্বমোট আলামত: ১৯৫ লিটার চোলাইমদ।
অটোরিক্সা: ০২ (দুই) টি।
উপপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জেলা কার্যালয়, মৌলভীবাজার।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026