দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়ার হাজীপুরে ৪ নং ওয়ার্ডের মনু কটারকোনা বেরিবাদ হইতে পলক নদীর পাড় পর্যন্ত মাতাবপুরের এক কিলোমিটার কাঁচা সড়ক যেন দুর্ভোগের পথ, অল্প বৃষ্টিতে বাড়ে ভোগান্তি—সংস্কারের দাবি এলাকাবাসীর

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 14 আগস্ট, 2026 1 বার পঠিত
কুলাউড়ার হাজীপুরে ৪ নং ওয়ার্ডের মনু কটারকোনা বেরিবাদ হইতে পলক নদীর পাড় পর্যন্ত মাতাবপুরের এক কিলোমিটার কাঁচা সড়ক যেন দুর্ভোগের পথ, অল্প বৃষ্টিতে বাড়ে ভোগান্তি—সংস্কারের দাবি এলাকাবাসীর

 

কুলাউড়া প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাতাবপুর গ্রামে প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। মনু-কটারকোনা সড়কের বেড়িবাঁধ থেকে পলক নদীর পাড় পর্যন্ত সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক দশক আগে সড়কটিতে অল্প কিছু কাজ করা হলেও এরপর থেকে কোনো জনপ্রতিনিধি কিংবা সরকারি সংস্থার পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ করা হয়নি। সড়কটি সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে যায়। কোথাও কোথাও কাদায় পরিণত হওয়ায় পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগী কিংবা জরুরি প্রয়োজনে কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতি নেই। কেউ মারা গেলেও মরদেহ নিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের।

স্থানীয়রা আরও জানান, এই সড়কটি এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। এর পাশাপাশি রবিদাস সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবারের মানুষেরও এটি একমাত্র যাতায়াতের রাস্তা। দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত থাকায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিকভাবে এলাকায় বিএনপির অনেক নেতাকর্মী থাকলেও এতদিনেও সড়কটির স্থায়ী সংস্কার হয়নি। বারবার বিভিন্ন নেতৃবৃন্দের কাছে গিয়ে শুধু আশ্বাস পাওয়া গেছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি।

এ সময় স্থানীয়রা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি মহোদয়ের কাছে প্রতি দ্রুত সড়কটি পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কুলাউড়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিনে পরিদর্শন করে পানি নিষ্কাশনসহ সড়কটির প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা করার দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ১০ নং হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুজ্জামান হেলাল, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সুন্দর আলী ওরফে লঞ্চু, মাওলানা আব্দুল হামিদ, মো. ইলিয়াস আলী, ইমরান উদ্দিন, সফিক, আজিজুল হক বাবুল, মো. রুমেল আহমদ, মো. জুয়েল আহমদ, নির্মল রবিদাস, বাবুল রবিদাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, এক দশকেরও বেশি সময় ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী সীমাহীন দুর্ভোগে রয়েছেন। দ্রুত সড়ক সংস্কার এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান বা ইউপি সদস্যরা নিয়মিতভাবে এই সড়কের বিষয়ে খোঁজখবর নেননি। ফলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে এবার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু সাহেব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাননীয় এমপি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু মহোদয় বিষয়টি আমলে নিয়ে দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম