শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ড কাপ টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন
মোঃ ওমর ফারুক রাজু, স্টাফ রিপোর্টার, চট্টগ্রামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ড কাপ টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া জাতীয়তাবাদী যুবদল সংগঠনের সদস্য সচিব মো. ইব্রাহীম খলীলসহ মূল দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহীম, মো. বাবু ও মো. জাফরসহ স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে উদ্বোধনী আয়োজনে অংশ নেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এই টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ড কাপ টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন
14 Aug 2026
আজ এক বিরাট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হ য়েছে
14 Aug 2026
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা
11 Aug 2026
অপরাজিত তারুণ্য: বাকতা কলেজ মাঠে কুশমাইল টেকিপাড়ার ‘জেন জি’র জয়যাত্রা
09 Aug 2026
কাঠালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত
14 Jun 2026