দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 14 আগস্ট, 2026 1 বার পঠিত
সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ

 

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় দায়িত্বরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে খারাপ আচরণ, ফোন না ধরা, ক্যামেরার সামনে কথা না বলা, অহরহ অপমান করাসহ নানাবিধ অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কাওসার আজিজের বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার (১৪ আগষ্ট) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা, জেলা প্রশাসকের অপেশাদার আচার ব্যবহার, তীর্ষক ও অসহযোগীতামুলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রেসক্লাবের সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আকরামুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভাঙচুর করে পালিয়ে যান হত্যা মামলায় বন্দি থাকা আব্দুল আলিম। পরবর্তীতে কারাগার ভাংচুর ঘটনায় তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলার ৫১ নম্বর আসামী সে। আত্মগোপনে থেকেও ২০২৫ সালের ২৪ আগষ্ট কলারোয়া উপজেলা ভূমি অফিসে জমি সংক্রান্ত একটি মামলা করেন। ঘুষ লেনদেনের মাধ্যমে তিনি অনুপস্থিত থেকেও মামলাটি পরিচালনা করছেন। এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন করার জন্য গেল বুধবার (১২ আগষ্ট) কলারোয়া ভূমি অফিসে যান। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসংক্রান্ত বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না হওয়ায় তিনি ফিরে আসেন। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান। টানা তিন ঘন্টা অপেক্ষার পর জেলা প্রশাসকের কক্ষে পৌঁছানোর সুযোগ পান। জেল পলাতক হত্যা মামলার আসামী কিভাবে ভূমি অফিসে মামলা চালিয়ে যান-এমন প্রশ্ন করতেই তেলে-বেগুনে জ্বলে উঠেন ডিসি। ক্যামেরা সামনে কথা বলা দূরের কথা, ভূমি কর্মকর্তার দুর্নীতি আড়াল করতে সদর উপজেলা কৃষি অফিসারের সরকারের বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির ঘটনায় প্রতিবেদন করায় শাসাতে থাকেন। এক পর্যায়ে যমুনা টিভিতে চাকরি কিভাবে করেন সেটি দেখে নেবেন বলেও দম্ভোক্তি করতে থাকেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতভম্ভ হন যমুনা টিভির এই প্রতিবেদক। ঘটনা এখানেই থেমে যায়নি। কক্ষে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম ও কয়েকজন সহকারী কমিশনার জেলা প্রশাসকের অপেশাদার ও খারাপ ব্যবহারের ভিডিও ধারণ হয়েছে কিনা সেটি যাচাই করতে ক্যামেরাপার্সন ইয়ারুল ইসলামকে ক্যামেরা চেক করতে বাধ্য করেন।

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বলেন, গেল ২৯ জুলাই সদর হাসপাতাল মোড়ে অবস্থিত দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অভিযোগে জরিমানা করেন এনডিসি তাজুল ইসলাম। তথ্য চাইতে তাঁর কাছে ফোন করা হলে তিনি এসব নিউজ করা লাগবেনা বলে তথ্য প্রদান করা থেকে নিজেকে বিরত রাখেন। এক পর্যায়ে এনডিসি সাংবাদিকের চেহারা দেখবেন বলে অফিসে আসতে বলেন। বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিকদের নিয়ে পরদিন জেলা প্রশাসকের কাছে যান তিনি। এ সময় সাংবাদিকদের পাল্টা ভৎর্সনা করেন জেলা প্রশাসক।

 

প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন জানান, নিউজ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসককে ফোন দেন। ফোন ধরে সাংবাদিক পরিচয় শুনে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের বক্তব্য দেওয়া ডিসির কাজ নয় বলে তিনি ফোন রেখে দেন। একইভাবে খারাপ আচরণের শিকার মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুসহ জেলায় দায়িত্বরত সাংবাদিকরা।

 

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন, জেলার সমস্যা ও সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে সংবাদ করতে গেলে অতীতের কোনো জেলা প্রশাসকের কাছ থেকে এমন অসহযোগিতা পাননি সাংবাদিকরা। ঘটনার গুরুত্ব বিবেচনায় এমনকি ডিসি বাংলো থেকে রাতে জেলা প্রশাসকের বক্তব্য পাওয়া গেছে। জেলা প্রশাসক হলেন রাষ্ট্রের প্রতিনিধি।বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার সুশাসন ও জবাবদিহিতা। সাতক্ষীলা জেলা প্রশাসকের এমন আচরণ কাম্য ও গ্রহনযোগ্য নয়। আমরা এসব ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গেল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের উপহার সামগ্রী দেয়ার সময় জেলা পরিষদ প্রশাসকসহ রাজনৈতিক নেতাদের না ডাকায় সভাস্থল ত্যাগ করেছিলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুলসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ।

সাতক্ষীরা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেন, মঞ্চে কাউকে না ডাকায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে আমরা সকলেই অনুষ্ঠানস্থল থেকে চলে আসি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম