সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
মোহাম্মদ আবু সালেহ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ চারজনকে যে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে আদমজী নতুন বাজারের সোনা মিয়া মার্কেটসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৫০ পিস ইয়াবাসহ রমজান আলী (২৯) ও শাহীন (২৭) নামে দুজনকে আটক করা হয়।
এর আগে বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর মেলার মাঠসংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ২২ পিস ইয়াবাসহ সাব্বির (২৫) ও জুয়েল হোসেন (২৬)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে এবং। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026