দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়ার ঘাগটিয়ায় মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 15 আগস্ট, 2026 1 বার পঠিত
কুলাউড়ার ঘাগটিয়ায় মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী

 

কুলাউড়া প্রতিনিধি : আব্দুল ওয়াদুদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাঘটিয়া এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ সমাবেশে মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’—এই স্লোগানে আয়োজিত সমাবেশ থেকে মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে এবং স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মোহাম্মদ ইব্রাহীম আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য।

 

বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান ও স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল বারী গিয়াস। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোহিত, বিল্লাল হোসেন, আব্দুল কাদির ও সোনা মিয়াসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যবসা কোনো সাধারণ অপরাধ নয়। এর কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। তাই অবিলম্বে মাদক ব্যবসা ও সরবরাহ বন্ধ করতে হবে। সমাজের মানুষকে বিপথে ঠেলে দিয়ে কেউ পার পাবে না। বক্তারা আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; সাধারণ মানুষকেও সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক কারবারিদের বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

মাদক কারবারিদের উদ্দেশ্যে বক্তারা বলেন, অবৈধ ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হচ্ছে। এরপরও কেউ মাদক কারবার চালিয়ে গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলে মাদক কারবারিদের এলাকা ছাড়তে বাধ্য করা হবে।

স্থানীয়দের অভিযোগ, জয়চন্ডী ইউনিয়নের ঘাঘটিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা অবাধে চলছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে এসে মাদক সেবনের পাশাপাশি কিনেও নিয়ে যাচ্ছে। এতে স্থানীয় তরুণ-যুবকদের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাই মাদকের করালগ্রাস থেকে এলাকার যুবসমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধ ঘাঘটিয়াবাসী একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। এই কমিটির মাধ্যমে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম