কুলাউড়ায় শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে কালো পতাকা উত্তোলন, ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
কুলাউড়া প্রতিনিধি : আব্দুল ওয়াদুদ
মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন ও এর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিলেট জেলা শাখার নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেত্রী ফাতেহা ফেরদৌস চৌধুরী পপির আপন বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির সামনে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে স্থানীয় শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026