চা -শ্রমিকদের নিয়মিত সমাজসেবা ভাতা প্রদানের উদ্যোগ নেয়া হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
মোঃ সাখাওয়াত হোসেন লাবু
জেলা প্রতিনিধি
লালমনিরহাট।
লালমনিরহাটের হাতিবান্ধায় সোমা চা বাগান পরিদর্শন ও চা ইন্ডাস্ট্রি চালুকরণ বিষয়ে চা-শ্রমিকের সাথে মতবিনিময় সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন চা শিল্প বাংলাদেশের অর্থনৈতিক খাতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই শিল্পের সঠিক ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এসময় তিনি দীর্ঘদীনের অব্যবস্হাপনা,অনিয়ম ও অবহেলার কারনে পিছিয়ে থাকা চা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করারও আশ্বাস প্রদান করেন। এছাড়া চা-শ্রমিকদের সমাজসেবা যে ভাতা প্রদান করা হয় তা যেন শ্রমিকরা নিয়মিত পায় তা নিশ্চিত করনে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলেন। এর আগে মন্ত্রী সোমা চা বাগান ঘুরে ঘুরে পরিদর্শন করেন। সোমা চা বাগানের ব্যবস্হাপনা পরিচালক মোঃ ফেরদৌস আলমের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলার নির্বাহী অফিসার জনাব দীপ জন মিত্র। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট -০১ আসনের সংসদ সদস্য জনাব হাসান রাজিব প্রধান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026