টাঙ্গাইলে হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি (HABHIT) ছাত্রকে নৃশংসভাবে খুন
মেহেদী হাসান সোহেল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
নাম:- জিহাদ হোসেন(আসিফ-১৮) পিতা:- মনোয়ার হোসেন
সাং:- চরপাতুলি,কচুয়াডাঙ্গা টাঙ্গাইল সদর,টাঙ্গাইল।
গতকাল ১৫/০৮/২০২৬ইং তারিখে পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানি হাটে তার বন্ধুর সঙ্গে মুরগি বিক্রি করতে গিয়ে জিহাদ নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। নিখোঁজ হওয়ার পরও কিছু সময় তার মোবাইল ফোন চালু ছিল। পরিবারের পক্ষ থেকে বারবার ফোন দেওয়া হলেও জিহাদ ফোন ধরেনি। একপর্যায়ে তার ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
অবশেষে আজ ১৫/০৭/২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯:০০ ঘটিকার সময় টাংগাইল সদর,
টাঙ্গাইল-দেলদুয়ার রোডের গাড়াইল আন্ডারপার্শ্বে তার
মরদেহ পাওয়া যায়।
মাত্র ১৮বছরের একটি ছেলের এমন মর্মান্তিক মৃত্যু সত্যিই অত্যন্ত দুঃখজনক ও রহস্যজনক। জিহাদের সঙ্গে আসলে কী ঘটেছিল, কীভাবে তার মৃত্যু হলো এবং ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না—এসব বিষয় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করা প্রয়োজন। প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে তার পরিবার —ঘটনাটির সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।
মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হসপিটালে নেওয়া হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026