সিলেট বাংলাদেশের ২য় পর্যটন নগরী হলেও সারা দেশের সাথে রেলপথ যোগাযোগের দিক থেকে সিলেট সবথেকে অবহেলিত
স্টাফ রিপোর্টার, মাওঃ তাজউদ্দিন তালুকদার , গোয়াইনঘাট, সিলেট। সিলেটের মানুষ জুর দাবি জানিয়েছেন এখনই সময় হয়েছে নিম্নোক্ত বিষয়গুলো বাস্তবায়নের জন্য বর্তমান সরকার কাছে আকুল আবেদন।
☞ আখাউড়া – সিলেট রেলপথ ডাবল লাইন করা এবং পুরনো রেললাইন সংস্কার ও উন্নয়ন।
☞ টাইম টেবিলে প্রস্তাবিত বিরতিহীন “টাঙ্গুয়ার এক্সপ্রেস” দ্রুত চালু করা এবং সেই সাথে পর্যটকদের সুবিধার্তে ঢাকা-সিলেট রুটে “চা-বাগান এক্সপ্রেস” নামে নতুন আরেকটি বিরতিহীন ট্রেন চালু করা। ঢাকা টু তামাবিল।
☞ কক্সবাজার -সিলেট রুটে নতুন ট্রেন চালু করা। সেক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া ” জালালাবাদ এক্সপ্রেস” কে চালু করে সেটাকে খ শ্রেনীর আন্তঃনগর হিসেবে নতুন রুপে চালানো যেতে পারে।
☞ বিজয় এক্সপ্রেস এর মতো জামালপুর – সিলেট রুটে নতুন আরেকটি ট্রেন দেওয়া। সেক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া “ঈসা খা এক্সপ্রেস ” কে চালু করে খ শ্রেনীর আন্তঃনগর হিসেবে সিলেট -জামালপুর রুটে পরিচালনা করা যেতে পারে।
☞ সিলেট -ঢাকা রুটে সকাল টাইমে কালনীর পর আরেকটি আন্তঃনগর ট্রেন দেওয়া। সেক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া “কুশিয়ারা মেইল” কে চালু করে গ শ্রেনীর আন্তঃনগরে উন্নীত করে পারাবত এক্সপ্রেসের মতো চালনা করা যেতে পারে।
☞ সিলেট নতুন রেলপথ নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত এই রেলপথ নির্মানের মাধ্যমে জাফলং নলজুরির তামাবিল এর সাথে সিলেট ও ঢাকা সহ সারা দেশের রেল যোগাযোগ স্থাপন হতে পারে। শুধু তাই নয়, এই রুট হয়ে ঢাকা সিলেট নতুন ট্রেন চালনা করা যেতে পারে।
উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়ন করা গেলে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ আরো উন্নত ও আরামদায়ক হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026