সীতাকুণ্ডের ব্যাবসায়ি কে চাঁদার জন্য পিটিয়ে আহত
সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম সীতাকুণ্ড ২নং বারিয়াঢালা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ তারেক কে চাঁদা দাবি করে পিটিয়ে জখম করে চিন্হিত চাঁদাবাজরা,
আজ শুক্রবার ১৪ আগষ্ট দুপুর ২,২০ মিনিটে তার নিজ বাড়ি থেকে ব্যাবসায়িক কাজে যাওয়ার পথে মীরসরাই থানার অন্তর্গত কমর আলী বাজারে পথরোধ করে গাড়ি থামিয়ে চিন্হিত চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী তাকে কিডনেপ করে নিয়ে যায়, ঐ বাজারে উত্তর পূর্ব পাশে একটি দলিয় অফিসের পাশে নিয়ে যাওয়ার পর তার থেকে মোটা অংকের চাঁদা দাবি করে, এবং চাঁদা না পেলে গুলি করে জানে মেরে ফেলার হুমকি ও দেন।পরবর্তীতে চাঁদা দাবি কৃত টাকা না দেওয়ায় তাহাকে কাঠ ও লোহার রড দিয়ে মেরে সমস্ত শরীর রক্তাক্ত করে, এবং ভুক্ত ভোগীর ভাই কে সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী ফোন করে দুই লক্ষ টাকা নিয়ে আসতে বলে।ভুক্তভোগীর ভাই বিশ হাজার টাকা নিয়ে চাঁদাবাজদের কে দেওয়ার পর তাঁরা ব্যাবসায়ি তারেক কে কমর আলি বাজার থেকে ভূইয়ার হাঠ বাজারের এক কোনে পেলে রেখে চলে যায়।
পরে স্হানীয় লোকজন উদ্ধার করে একটি গাড়ি করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা সাস্বস্হ্য কমপ্লেক্স নিয়ে আসে,পরে অবস্থা খারাপ দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন, এই ঘটনার জন্য নিকটস্হ থানায় মামলা করবে বলে জানিয়েছেন আহত পরিবার।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026