কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
মো: ইব্রাহীম সায়েম
(কোম্পানীগঞ্জ) নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা,র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.নূরুল কাউসার খান।
কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল হাকিম।উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশারফ হোসেন।উপজেলা বিএনপি নেতা আনিসুল হক,সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা প্রকল্প ব্যবস্থাপক গোলামুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মুরগির খামারের নিচে মৎস চাষের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রবিশেষ মৎস চাষে ভালো কৃতিত্ব অর্জণ করায় একাধিক মৎস চাষিকে সম্মাননা স্বরূপ ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026