দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

পাঁচবিবিতে প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেলেন নাবিলা ফেরদৌস

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 16 আগস্ট, 2026 1 বার পঠিত
পাঁচবিবিতে প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেলেন নাবিলা ফেরদৌস

​মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধি

​জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রশাসনিক ইতিহাসে এই প্রথম কোনো নারী কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হয়েছে। ৩৮তম বিসিএস (প্রশাসন ক্যাডার) মেধাবী কর্মকর্তা নাবিলা ফেরদৌসকে এই জনগুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৬ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ খাদিজা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়।

​প্রশাসন সূত্র থেকে জানা যায়, নাবিলা ফেরদৌস এর আগে নওগাঁ জেলার পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার পৈতৃক নিবাস ও জন্মস্থান পার্শ্ববর্তী বগুড়া জেলায়। পাঁচবিবি উপজেলায় যোগদানের মাধ্যমে তিনি এই জনপদের প্রথম নারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন।

​এদিকে পাঁচবিবি উপজেলায় প্রথম কোনো নারী এসি ল্যান্ড হিসেবে নাবিলা ফেরদৌসের পদায়নের সংবাদ ছড়িয়ে পড়ায় স্থানীয় সচেতন মহল, সুশীল সমাজ ও সরকারি মহলে এক ইতিবাচক ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে ।

স্থানীয় সূত্রে আরও জানা যায় পাঁচবিবি বাসী মনে করছেন, তার মতো একজন কর্মঠ্য ও সৎ নারী কর্মকর্তা পাঁচবিবিতে যোগ দেওয়ায় এলাকার ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা দ্রুত নিরসন হবে। পাশাপাশি সাধারণ মানুষ আরও সহজে, স্বচ্ছ্বতায় এবং সম্পূর্ণ হয়রানিমুক্তভাবে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম