ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার
মোহাম্মদ আবু সালেহ স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর রেলস্টেশনের পশ্চিম পাশে মাওলানা আব্দুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম চ্যানেল (২৪) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল ফতুল্লা মডেল থানার একটি দল। এ সময় অভিযানে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।
ঘটনার একপর্যায়ে জসিমের ডান পায়ের ঊরুতে গুলি লাগে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হন। পরে জসিম ও মোহনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্য ও গ্রেপ্তার জসিমকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক এবং তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগেও পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026