বামনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সড়ক র্যালি
মোঃ মিরাজ হোসাইন চৌধুরী
বরগুনা (বামনা) উপজেলা প্রতিনিধি
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সড়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকহাত আরার নেতৃত্বে র্যালিটি বামনা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকহাত আরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনিকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসিব, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, নদ-নদী, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়ে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ করতে হবে। পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার, জাটকা নিধন এবং মৎস্যসম্পদের ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধে সবাইকে সচেতন হতে হবে।
মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে মাছের উৎপাদন আরও বাড়বে এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বৃদ্ধি পাবে বলেও সভায় বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণ, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026