মাদক ব্যবসায়ীদের ঠিকানা-কোম্পানীগঞ্জের মাটিতে হবে না। অতিরিক্ত পুলিশ সুপার নোয়াখালী
মো: ইব্রাহীম সায়েম
(কোম্পানীগঞ্জ) নোয়াখালী প্রতিনিধি
রোববার (১৬ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ থানার আয়োজনে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে বসুরহাট বাজারের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচিতে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ীদের ঠিকানা – কোম্পানীগঞ্জের মাটিতে হবে না। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিমের সভাপতিত্বে এবং এসআই টিপু চন্দ দাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) লিয়াকত আকবর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাপেল, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ শাদী ভূইয়া বাবু এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সন্তোষ কুমার মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
কিশোর ও যুবকদের মাঝে মাদকের আগ্রাসন বেড়ে চলছে। যার কারণে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026