গলাচিপায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে গোলখালী ইউনিয়ন পরিষদ সারাদেশে তৃতীয়
মোঃ আল-আমিন মৃধা
( স্টাফ রিপোর্টার)
গলাচিপা, পটুয়াখালী
১৬ আগষ্ট ২০২৬
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়ন পরিষদ ০০ – ০১ বছর বয়সী শিশু জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্য অর্জন করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও নাগরিক সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে পরিচালিত এই কার্যক্রমে ইউনিয়নটি সারা দেশে তৃতীয় স্থান অধিকার করেছে।
ইউনিয়ন পরিষদের প্রশাশনিক কর্মকর্তা জনাব, সোহাগ খান বলেন, নির্দিষ্ট সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে গোলখালী ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে নানামুখী উদ্যোগ গ্রহণ করে আসছে। এর মধ্যে রয়েছে- গ্রাম পুলিশদের মাধ্যমে তথ্য সংগ্রহ, উঠান বৈঠক, মাইকিং এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা। জনসাধারণের আন্তরিক সহযোগিতা এবং ইউপি সদস্য ও সচিবদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এই অর্জনে সন্তোষ প্রকাশ করে গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ বলেন, “এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুততম সময়ে জন্ম ও মৃত্যু সনদ প্রদান নিশ্চিত করতে। সরকারের এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে আমরা ভূমিকা রাখতে পেরে আনন্দিত। ভবিষ্যতে আমরা প্রথম স্থান অর্জনের লক্ষ্যে কাজ করে যাবো।”
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, আবুজর মোঃ ইজাজুল হক বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোলখালী ইউনিয়নের এই অর্জন অন্যান্য ইউনিয়নগুলোর জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা আশা করি, উপজেলার সবকটি ইউনিয়ন শতভাগ নিবন্ধনের আওতায় আসবে।”
ইউনিয়ন পরিষদের একজন সুনাগরিক শিক্ষক জনাব, মোঃ আল-আমিন মৃধা বলেন, এই সাফল্য পরিষদের চেয়ারম্যান,সচিব, হিসাব সহকারী, উদ্দোক্তা সহ সকল নাগরিকের সচেতনতার ফলে অর্জন হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই কৃতিত্বের জন্য জেলা প্রশাসক মহোদয় গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব সোহাগ খানের হাতে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন।
এতে ২ নং গোলখালী ইউনিয়ন পরিষদের সকল জনগণ আনন্দ প্রকাশ করেন ও ভবিষ্যতে এই কৃতিত্ব ধরে রাখার আহবান জানান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026