জনবল সংকট নিরসন,প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম বরাদ্দসহ পূর্ণাঙ্গ এক হাজার শয্যার হাসপাতাল হিসেবে রংপুর মেডিকেলকে গড়ে তোলার রুপরেখা করা হবে- ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু
মোঃ সাখাওয়াত হোসেন লাবু
জেলা প্রতিনিধি
লালমনিরহাট।
উত্তর জনপদের মানুষের চিকিৎসাসেবার এসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থকে সব ধরনের অসঙ্গতি দুর করে নব উদ্যমে হাসপতালের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেনমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসময় তিনি বলেনজনবল সংকট নিরসন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম বরাদ্দসহ পূর্ণাঙ্গ এক হাজার শয্যার হাসপাতাল হিসেবে রংপুর মেডিকেলকে গড়ে তোলার রূপরেখা আগামী ৩০ দিনের মধ্যে তৈরি করা হবে।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ভবনের আইসোলেশন ওয়ার্ডের দ্বার উন্মোচন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন মন্ত্রী।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, উত্তরের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার প্রধান আশ্রয় রংপুর মেডিকেল। তাই এখানে চিকিৎসাসেবার মান বাড়াতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে। বহির্বিভাগ ও আন্তঃবিভাগে সেবার মান উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও আধুনিক পরীক্ষা-নিরীক্ষার উপকরণ নিশ্চিত করা হবে। হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ হাসপাতালের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। রোগীরা যেন হয়রানি ও ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পান, সেটিই হবে মূল লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, রংপুর মেডিকেলকে একটি পূর্ণাঙ্গ এক হাজার শয্যার হাসপাতালে রূপান্তরের পাশাপাশি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সংকট চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আগামী ৩০ দিনের মধ্যে পরিবর্তনের একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, জাতীয়তাবাদী চিকিৎসক নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026