দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক ও প্রতিজ্ঞাবদ্ধ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 18 আগস্ট, 2026 3 বার পঠিত
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক ও প্রতিজ্ঞাবদ্ধ

 

মোঃ সাখাওয়াত হোসেন লাবু
জেলা প্রতিনিধি
লালমনিরহাট।

১৭ আগস্ট, ২০২৬ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের আয়োজনে “তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে – তিস্তা নদীর টেকসই ব্যবস্হাপনায় সমন্বিত, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন
এতে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্যানেল আলোচনা করেন অধ্যাপক ড. আইনুন নিশাত, যৌথ নদী কমিশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবুল ফজল এম সালেহ ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ রুহুল আমিন। সেমিনারে তিস্তা চ্যালেজ্ঞেস বিষয়ে কী-নোট উপস্থাপন করেন বিশেষজ্ঞ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরা।

পানি সম্পদ মন্ত্রী বলেন তিস্তা অববাহিকার মানুষের জীবন- জীবিকা, কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাঙ্গনরোধ,বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্হাপনায় কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এসময় তিনি বলেন তিস্তা উত্তরাঞ্চলের ৫টি জেলার মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। মন্ত্রী আরো বলেন, দেশের স্বার্থ জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বৃহৎ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ বিষয়টিকে প্রাধান্য দিয়ে অতিদ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

দুর্যোগ ব্যবস্হাপনা ওত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘ দিন ধরে তিনি তিস্তা পাড়ের মানুষের হাহাকার কাছ থেকে দেখেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। অতিদ্রুত তিস্তা পাড়ের মানুষের দুর্দশা লাগবে গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের চাওয়া তিস্তা মহাপরিকল্পনার ব্যবস্হাপনা টেকসই করতে কাজ করছে। পাশাপাশি পানির ন্যায্য হিস্যার বিষয়েও সরকার সজাগ রয়েছে বলেও তিনি জানান।

এর আগে গত ১৬ আগস্ট, ২০২৬ রংপুর মেডিকেলের ছয়তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের দেয়া প্রশ্নের জবাবে বলেন -তিস্তা মহাপরিকল্পনা একটি বিশাল ও গুরুত্বপূর্ণ প্রকল্প। সব ধরনের পরীক্ষা -নিরীক্ষা ও বিশেষজ্ঞ মতামত নিয়ে আগামী বছরেই এই প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে। শুষ্ক মৌসুমে পানির সংকট কাটাতে এবং পানি ধরে রাখতে বর্তমান তিস্তা ব্যারেজ এর ভাটিতে আরেকটি নতুন ব্যারেজ তৈরির পরামর্শ কারিগরি কমিটির পক্ষ থেকে এসেছে বলে মন্ত্রী জানান।এসময় তিনি বলেন -বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙ্গনরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আন্তরিক ও প্রতিজ্ঞাবদ্ধ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম