নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা
মোস্তফা মিয়া নরসিংদী
নরসিংদীর শিবপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (১৮ আগস্ট) পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত ১৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে গ্যাসের বকেয়া বিল বাবদ প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মোট ৮টি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলছে। এছাড়া অবৈধ সংযোগ জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।
অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নেপাল কান্তি দেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026