দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 18 আগস্ট, 2026 14 বার পঠিত
রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়

 

মোঃ সিদ্দিকুর রহমান বাবু স্টাফ রিপোর্টার

১৮ আগস্ট ২০২৬
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং লিভিবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA) প্রজেক্টের হেড কাথারিনা মানেকে। মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বনায়ন এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নগরীর উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

এ সময় জিআইজেডের ইমপ্রেশন ম্যানেজার বিপাশা দত্ত, আরবান অ্যান্ড রিজওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মো. শামিউল আলিম শাহ এবং ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভারসিটি অ্যাডভাইজার পাঞ্চানন কুমার ধালী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ, স্বাস্থ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাজশাহীর বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

করবো খেলা গড়বো দেশ সবার আগে বাংলাদেশ
আান্তর্জাতিক

করবো খেলা গড়বো দেশ সবার আগে বাংলাদেশ

20 Aug 2026
আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক নেতৃত্বে সরওয়ার উদ্দীন সেলিম
আান্তর্জাতিক

আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক নেতৃত্বে সরওয়ার উদ্দীন সেলিম

20 Aug 2026
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল
আান্তর্জাতিক

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল

16 Aug 2026
সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল**
আান্তর্জাতিক

সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল**

15 Aug 2026
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি শ্রীমঙ্গলে বন্যার্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৩ মাসের প্রণোদনা চেক ও চাল বিতরণ
আান্তর্জাতিক

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি শ্রীমঙ্গলে বন্যার্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৩ মাসের প্রণোদনা চেক ও চাল বিতরণ

12 Aug 2026
নগর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্বাগতম। অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা
আান্তর্জাতিক

নগর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্বাগতম। অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

10 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম