সীতাকুণ্ডে ইয়াবাসহ যুবক আটক, নিখোঁজের জিডির সূত্র ধরে অভিযান
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
মঙ্গলবার, 18 আগস্ট, 2026
1 বার পঠিত
সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটক যুবকের নাম মো. শিহাব (২৪)। তিনি কুমিরা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
থানা সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিহাব নিখোঁজ হয়েছেন উল্লেখ করে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে তাকে খুঁজে বের করার পর পুলিশ তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কুমিরার কিং অব কুমিরা কনভেনশন হলসংলগ্ন এলাকা থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026