কাজিপুরের চর গিরিশ এবং সরিষাবাড়ী সংযোগ সড়কে সেতু নির্মাণের উদ্যোগ
মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়ন এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সংযোগস্থল গামারতলা ঘাট ও এর আশপাশের এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বর্ষাকালে তীব্র স্রোত ও শুকনো মৌসুমে নদী পারাপারে চরম ভোগান্তিতে পড়েন দুই পাড়ের প্রায় ৫০ হাজার থেকে লক্ষাধিক মানুষ।যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কারণে শিক্ষা, কৃষি ও চিকিৎসাসেবা সময়মতো পাওয়া সম্ভব হয় না। এই স্থানে সেতুটি নির্মাণ হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমার পাশাপাশি দুই এলাকার মানুষের মধ্যে সরাসরি ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।
সেতু নির্মাণের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একটি দল। পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ভেটুয়া যমুনার শাখা নদীর ওপর সেতুটি নির্মিত হলে চরাঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য স্বল্প সময়ে ও কম খরচে বাজারজাত করতে পারবেন। এতে কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। দুই উপজেলার মানুষের পারস্পরিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যও আরও গতিশীল হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেতুটি নির্মিত হলে অর্থনীতি ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এটি চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026