মধুমতি গ্রুপের প্রতারণা মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার
**চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: (মোঃ ইসমাইল হোসেন) ** চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের প্রতারণা মামলার ১২২টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, র্যাব-১০-এর অধিনায়ক আসাদুজ্জামান পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশনস অফিসার) তপন সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকার মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিশাত দিলরুবা জাহান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
র্যাব-১০ সদর কোম্পানির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে থাকা ১২২টি গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
র্যাব জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার নিশাত দিলরুবা জাহানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026